1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার ছয় আসনে জামায়াতের জোরালো মিশন! - কুমিল্লার খবর
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা লাকসামে খালের বাঁধ অপসারণে আড়াইশো বিঘা জমি অবমুক্ত কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে বৈঠক অনুষ্ঠিত কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  কিশোরগঞ্জের  কুলিয়ারচরে ০২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক! কিশোরগঞ্জ মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন দেহ ব্যবসা ও মাদক বাণিজ্যের সম্রাট হোটেল না অপরাধের ঘাঁটি? কুমিল্লায় ‘শান্ত’ বিতর্ক নতুন মোড়ে অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ, অতঃপর….ধর্ষণকারীরা ধরা ছোঁয়ার বাহিরে কৃষক কার্ডে যুক্ত হবে সৌরবিদ্যুৎ সেচ সুবিধা – কুমিল্লায় কৃষিমন্ত্রী

কুমিল্লার ছয় আসনে জামায়াতের জোরালো মিশন!

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লার ছয় আসনে জামায়াতের জোরালো মিশন!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার ছয়টি সংসদীয় আসন টার্গেট করে চলছে জামায়াতে ইসলামীর জোরালো মিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনগুলোতে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে দলটি নানামুখী তৎপরতা চালাচ্ছে। কেন্দ্রীয় জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাদের এনে প্রীতি সমাবেশ, ওয়াজ মাহফিল, মতবিনিময়, আলোচনা সভাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে মানুষ পছন্দ করে এমন কর্মসূচি দিচ্ছে। কুরআন প্রতিযোগিতা, মাহফিল আলোচনা সভায় সুরেলা কণ্ঠে গজল, হামদ, নাত পাঠ করে শ্রোতাদের আকৃষ্ট করছে। তাদের সব কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচক হিসাবে নিচ্ছে। শুধু তাই নয় মানুষের জনদুর্ভোগ নিয়ে প্রতিটি আসন ভিত্তিক তারা মানুষের কাছে যাচ্ছে এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে বহু আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। গত চার মাসেরও বেশি সময় ধরে এসব প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন।দলীয় সূত্র বলছে, আগামী নির্বাচনে কুমিল্লার ছয়টি সংসদীয় আসন টার্গেট নিয়ে কাজ করছেন তারা। কুমিল্লা-৩ মুরাদনগরে সংসদ-সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ দেবিদ্বারে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ সদর আসনে কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ড. সৈয়দ সরওয়ার হোসেন, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিজয়ী করার লক্ষ্যে জোড়ালো মিশন নিয়ে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মীরা।এসব আসনে দলীয় প্রার্থীদের জয়ী করতে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম মাঠে কাজ করছে। তাছাড়া জামায়াতের ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি অন্যান্য অঙ্গ সংগঠন এবং নারী সংগঠনগুলো গণসংযোগ চালাচ্ছে।স্থানীয়রা বলছে জামায়াতের প্রার্থী এবং নেতাকর্মীদের কথাবার্তা, বক্তব্য, প্রতিশ্রুতি জনগণ ইতিবাচক হিসাবে দেখছে। এতে আগামী নির্বাচনে তাদের ভোট ব্যাংক সমৃদ্ধ হচ্ছে। দলটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল কাজে লাগিয়ে ভোটের মাঠে সুবিধা নিতে চাচ্ছে।কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, জেলার ১১টি সংসদীয় আসনই আমাদের টার্গেট। তবে ছয়টি আসনে আমাদের প্রার্থীরা শক্ত অবস্থান সৃষ্টি করেছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীরাও এগিয়ে যাচ্ছেন। আমাদের কোনো প্রার্থী পিছিয়ে নেই। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে জনগণের জানমালের নিরাপত্তা এবং তাদের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মিডিয়াবিষয়ক সম্পাদক বেলাল হোসাইন বলেন, আমাদের দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সব অঙ্গ সংগঠনের কর্মীরা মাঠে নেমেছেন। কেন্দ্রীয় সমন্বয় টিম মাঠে কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়। অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চায়। আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি। আশা করি আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর