1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী!

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার নামের এক নারী।সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর পিপলস হাসপাতালে জন্ম নেওয়া এই নবজাতকদের মধ্যে রয়েছে তিনজন কন্যা ও দুই পুত্র।দীর্ঘ চিকিৎসা ব্যর্থতার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতি গ্রহণ করেছিলেন এনি আক্তার ও তার স্বামী। আর্থিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও বহু বছরের চিকিৎসার ব্যয় বহন করে তারা এই স্বপ্নপূরণের পথ তৈরি করেন। মানবিক দিক থেকে ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জন্মের পর পাঁচ নবজাতককেই চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তিন শিশুর ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম এবং ১ কেজি ৪০০ গ্রাম। বাকি দুই কন্যাশিশুর ওজন ১ কেজি করে, যা তুলনামূলক কম হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবজাতকদের কমপক্ষে ৭২ ঘণ্টা এনআইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে।রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, “এনি আক্তার বহু বছর ধরে নিঃসন্তান থাকার কষ্টে ছিলেন। সংসার ভাঙার অবস্থায়ও গিয়েছিল। আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও তারা চিকিৎসা চালিয়ে গেছেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সত্যিই ব্যতিক্রমী।” চিকিৎসকদের মতে, মা এনি আক্তার বর্তমানে সুস্থ আছেন। সাতকানিয়ার ছোট ব্যবসায় যুক্ত এনি আক্তারের স্বামী সন্তানের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকলেও পরিবারের সবাই দীর্ঘ প্রতীক্ষার পর পাঁচ নবজাতকের আগমনে উচ্ছ্বসিত ও আনন্দে ভাসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর