1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।। 

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সৈকত খান (৩৪)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে। র‌্যাব জানায়, আসামির হেফাজত থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাব-১১ এর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত স্বীকার করেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।র‌্যাব-১১ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে তারা নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ অসংখ্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর