1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগে তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায়, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহারসহ অন্যান্য অভিযোগ ওঠে। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় জামায়াত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক।স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠী এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা জামায়াত তদন্ত কমিটি গঠন করে। তদন্তে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো প্রমাণিত হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ থেকে স্থগিত করা হয়।অভিযুক্ত জামায়াত নেতা মো. নুরুল্লাহর সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হক বলেন, জামায়াতে ইসলামী নৈতিকতা ও শৃঙ্খলার বাইরে কোনো আচরণ বরদাশত করে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর