1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২

বুড়িচং সংবাদদাতা।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন।নিহত গৃহবধূ সাদিয়া আক্তার (২২) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে।নিহতের পরিবার জানায়, গত ৫ ডিসেম্বর শুক্রবার সাদিয়া তার দাদার কুলখানির অনুষ্ঠানে যোগ দিতে বাবার বাড়িতে আসেন। দুপুরে খাবারের সময় শ্বশুরবাড়ির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে নেওয়ার পর যৌতুকের দাবিতে সাদিয়াকে পুনরায় শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক বিষপানে বাধ্য করা হয়। পরে বিকেল ৫টার দিকে স্বজনদের জানানো হয়, তিনি বিষপান করেছেন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে চান্দিনায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ জানাজানি হলে দেবর ও শ্বশুর পালিয়ে যান বলে অভিযোগ করে পরিবার।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্বামীর ছোট ভাই রাব্বি হোসেন (২৪)-কে প্রধান আসামি করে মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন শ্বশুর মোস্তফা (৬০), শাশুড়ি রহিমা খাতুন (৫০), স্বামীর বোন আমেনা খাতুন (২৬) ও সোনালী আক্তার (২০) এবং স্বামী হাবিবুর রহমান (২৮)।নিহতের মা রুবি আক্তার বলেন, প্রায় দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে হাবিবের বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর স্বামী প্রবাসে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর