1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা ইয়ুথ মিডিয়া ক্রিকেটের ফাইনালে টিম ধর্মসাগরকে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা ইয়ুথ মিডিয়া ক্রিকেটের ফাইনালে টিম ধর্মসাগরকে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন।

সাইফুল ইসলাম ফয়সাল।। 

কুমিল্লায় ১৭-তম মিডিয়া ক্রিকেটের ইয়ুথ গ্রুপের ফাইনালে টিম ধর্মসাগরকে ৪ উইকেটে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন টিম ধর্মসাগরের অধিনায়ক আশিকুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেন। দলের পক্ষে রনি ৪১ রান, ইকরাম ২৬ রান, নিমেল ১২ রান, অপু ৫ রান, সাজু ৪ রান, আশিকুর রহমান অপরাজিত ১২ রান ও মোতালেব ১ রানে অপরাজিত থাকেন। টিম গোমতীর পক্ষে হৃদয় ৩ উইকেট ও রুহুল আমিন ১টি উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে টিম গোমতী ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া শান্ত ৫ রান, রুহুল আমিন ১৩ রান, শাহাদাত ৪ রান, রুবেল মিয়া ১৬ রান, ফেরদৌস মিঠু ৬ রান ও হাবিবুর রহমান ২ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর