1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা, বইপ্রেমীদের সমাগম - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা, বইপ্রেমীদের সমাগম

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা, বইপ্রেমীদের সমাগম

মোঃ আবদুল আউয়াল সরকার,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

বইপ্রেমীদের সমাগম বাড়ছে। বইমেলা প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে।সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা। গল্প, উপন্যাস ও কবিতাসহ নতুন বই আসে মেলায়। অনেকেই মেলায় ঘুরতে এসেছেন, প্রিয় লেখকের বইও কিনেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে মেলা আরও মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা। এবার প্রথম থেকেই যেভাবে পাঠকের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিক্রি আগের বছরগুলোর চেয়ে বেশি হবে বলে মনে করছেন বিক্রয়কর্মীরা। আগের বছরগুলোর তুলনায় এবার মেলার পরিবেশ সত্যিই ভালো।বিক্রয়কর্মীরা বলেন, এখন পর্যন্ত পাঠক-দর্শকের উপস্থিতি ভালোই মনে হচ্ছে। কেউ কেউ বই কিনছেন, তবে অধিকাংশই দেখছেন। দর্শক বাড়লে ক্রেতাও বাড়বে। আশা করছি এবারের মেলা আগের কয়েক বছরের চাইতে ভালো হবে।কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (২৮নভেম্বর) বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা শুরু হয়।প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।এবারের বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।মেলায় ঘুরতে আসা ফয়সাচল আহমেদ বলেন, এবার মেলার পরিবেশ দেখে সত্যিই ভালো লাগছে। বিশেষ করে এবার দর্শনার্থীদের বসার ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।পৃথিবীতে বইয়ের মতো নিঃস্বার্থ বন্ধু পাওয়া অসম্ভব। বই পথহারা মানুষকে আলোর পথে নিয়ে আসে। দিশেহারা মানুষেরা বই পড়ে খুঁজে পায় জীবনচলার আলোকবর্তিকা। বই সন্ধান দেয় অন্ধকার ছেড়ে আলোর পথে আসার। তাই সবার প্রতি আহ্বান থাকল—নিজে বই পড়ুন, নতুন নতুন বই কিনুন, অপরকে বই কিনতে উৎসাহ দিন, প্রিয়জনকে বই উপহার দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর