1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত। - কুমিল্লার খবর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন। ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতা।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে— বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে আজ মঙ্গলবার, সকাল ১১টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে— ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।সেবামূলক এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর