1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

খেলার মাঠে ঐক্যের বার্তা: সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ – হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

খেলার মাঠে ঐক্যের বার্তা: সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ – হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব সংবাদদাতা।। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে এক করার অন্যতম মাধ্যম। তিনি বলেন, “ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে কাজ করতে পারি।”শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই ইনভল্ভ থাকি। রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”তিনি আরও বলেন,“ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দিবে, রাজনীতি করার সময় যে যার দল করবে—এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক উপলক্ষ্যে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর