1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল - কুমিল্লার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হবে…প্রধানমন্ত্রী তারেক রহমান  শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ড. শাহ্ মোঃ সেলিম এর শ্রদ্ধাজ্ঞাপন ও আহবান : কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল! কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় কৃষকদের ক্ষতিপূরণে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশ মন্ত্রীর মোস্তাক মিয়ার বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ – এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিপি প্রকল্পের বরাদ্দ চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি –ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু! বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফি এর ইতিহাস! কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের কর্মী সমর্থকরা

মোঃ কামাল হোসেন, স্টাফ রিপোর্টার।।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতা কর্মী সমর্থক গণ কুমিল্লা- সিলেট মহাসড়কের ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ২ কিঃ মিঃ এলাকা জুড়ে অবরোধ বিক্ষোভ মিছিল করে সকল শ্রেণীর লোকজন ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে তারেক রহমানের ৩১ দফা দাবী দাওয়া সম্মিলিত লিফলেট বিতরণ করেন। এসময় সড়কের উভয় দিকে প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে বিভিন্ন যান বাহনের যান জটের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের একজন ত্যাগী নেতা, দলের দূর সময়ে তিনি কয়ক বার নির্বাচন করেছেন। দুই বার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি এমপি পদে মনোনয়ন পত্র পেয়েছেন এবং তা তিনি অধ্যাপক মোঃ ইউনুস কে মনোনয়ন পত্র দিয়ে ওনার পক্ষে কাজ করেছেন। দলীয় সকল বিপদ আপদে তিনি নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন মনোনয়নের বিষয় টি পুর্ণ বিবেচনা করে হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী, সদস্য মোঃ জামাল খান মেম্বার, আব্দুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, মোঃ মোছলেম উদ্দিন, মনির হোসেন, মহি উদ্দিন, মাহাবুব আলম, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য আলী হোসেন, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,
শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল সুজন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,তাতীদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ডা. মাহাবুব আলম প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর