1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক ।।
কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। আগের দিন বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে সৎমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে শাহিন মুন্সি । পর দিন(৩০অক্টোবর) বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সৎমায়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা পিবিআইয়ের পরিদর্শক বিপুল দেবনাথ বলেন, ‘বৃহস্পতিবার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর পুলিশ সুপার সারোয়ার আলম স্যার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা ব্যবহার করে আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রসঙ্গত, তিন বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে শাহিন মুন্সির বাবা এমদাদুল হক মুন্সি দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামের এক নারীকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে গত বুধবার রাত ১১টার দিকে শাহিন আলম তার সৎ মাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর