1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আ.লীগের ঝটিকা মিছিল পুলিশ ও ডিবির অভিযানে গ্রেফতার ৫০ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

আ.লীগের ঝটিকা মিছিল পুলিশ ও ডিবির অভিযানে গ্রেফতার ৫০

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আ.লীগের ঝটিকা মিছিল পুলিশ ও ডিবির অভিযানে গ্রেফতার ৫০

হামিদুর রহমান জামিল।।

কুমিল্লা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কারণে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে । শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ জানা যায়, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাষ্টার ও এহতেশামুল হক রুমীসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় টাকা পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল করাচ্ছে। এক্ষেত্রে ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলে অংশগ্রহণকারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।তারা আরও জানায়,একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। টাকার বিনিময়ে করা মিছিলে কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে। আবার সোস্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে উস্কানি দিচ্ছে।কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রবিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এ পর্যন্ত ৫০ জনের মতো আটক করেছি। অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর