1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় এ্যাম্বুলেন্স নিতিমালা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় এ্যাম্বুলেন্স নিতিমালা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

মোঃ আবদুল আউয়াল সরকার।।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের বিআরটিএ প্রণীত খসড়া নীতিমালা সংশোধন ও অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশনের দাবিসহ সাত দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ এ্যম্বুলেন্স মালিক কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, সহ সাধারণ সম্পাদক মিন্টু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।জেলার বিভিন্ন উপজেলা থেকে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও শ্রমিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দাবিসমুহ:
১,২০২৩ বিআরটিএ কতৃক খসড়া নীতিমালা সংশোধনী।
২, এম্বুলেন্সের বানিজ্যিক রেজিষ্ট্রেশন।
৩,জাতীয় জরুরি সেবা এম্বুলেন্সে ২৪ ঘন্টা সিএনজি ও গ্যাস চাই।
৪, দেশের সকল রাস্তা ও সেতুতে (এ্যম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি) টোল ফ্রি বাস্তবায়ন।
৫,সকল হাসপাতালে এ্যাম্বুলেন্স
পার্কিং সুবিদা।
৬,বকেয়া আয়কর মওকুফ।
৭, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত (কাগজ দেখার নামে) ট্রাফিক সার্জেন্ট কর্তৃক হয়রানি থেকে মুক্তি।এসময় বক্তারা বলেন, ‘বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতা এবং অ্যাম্বুলেন্স ভাড়ার শর্ত সম্পূর্ণ বেআইনি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর