1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লায় অসহনীয় যানজট: এক সপ্তাহে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি!

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় অসহনীয় যানজট: এক সপ্তাহে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি……যানজট মুক্ত কুমিল্লা চাই 

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর যানজট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তায় দীর্ঘ যানজট, রিকশা–বাস–অটোরিকশার বিশৃঙ্খল চলাচল এবং অবৈধ পার্কিংয়ে নাজেহাল নগরবাসী।নাগরিকদের অভিযোগ—প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ বাহিনী কেবল মিটিং আর আশ্বাস দিয়েই সময় কাটাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।নগরবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কুমিল্লা শহরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে কঠোর আন্দোলনে যাবে। স্থানীয় নাগরিক সমাজের এক প্রতিনিধি বলেন,“আমরা আর তালবাহানা বা সেটিংস মেনে নেব না। মানুষের চলাচলের অধিকার রক্ষায় এবার কুমিল্লার মানুষ রাস্তায় নামবে।”নাগরিকদের দাবি—ফুটপাত অবৈধ দখলমুক্ত করা,ব্যস্ত এলাকাগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালু করা,রিকশা ও অটোরিকশার রুট নির্ধারণ,এবং শহরের প্রধান সড়কগুলোতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা।তাদের দৃঢ় ঘোষণা,“কুমিল্লার রাস্তায় শৃঙ্খলা চাই—নইলে আন্দোলন অনিবার্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর