1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা সিটি কে যানজট মুক্ত রাখতে নগরীর বাসিন্দা স্বেচ্ছাসেবক মামুনের একগুচ্ছ পরামর্শ।

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লা সিটি কে যানজট মুক্ত রাখতে নগরীর বাসিন্দা স্বেচ্ছাসেবক মামুনের একগুচ্ছ পরামর্শ।

…………………….বিজ্ঞপ্তি………………

আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে আমরা কুমিল্লা বাসী যানযট নিয়ে বিপাকে আছি, আর প্রতিদিন ঘটছে দুর্ঘটনা তার সুবাদে কুমিল্লা কে যানযট মুক্ত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কোন কাজে আসছে না। আমার ছোট একটা পরামর্শ যদি এর দ্বারা কিছুটা সমাধান পাওয়া যায়। প্রথমত কুমিল্লার স্থানীয় অটো মিশুক চালকদের লিস্ট তৈরি করা তাদের সংখ্যা কত হাজার। তারপর অস্থায়ী অটো মিশুক চালকদের লিস্ট তৈরি করা তাদের সংখ্যা কেমন? কুমিল্লা শহর যানযট মুক্ত রাখতে প্রয়োজন মতো অটো মিশুক রেখে কুমিল্লার স্থানীয় চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হউক। আর যারা কুমিল্লার বাহির থেকে এসে কুমিল্লায় অটো মিশুক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন তাদেরকে ইপিজেড সহ কুমিল্লা শহরের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে চাকরির করা ব্যাবস্থা করে দেওয়া এবং কুমিল্লা শহরের বিভিন্ন বিল্ডিংয়ের কাজে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া কুমিল্লার স্থানীয় অটো মিশুক চালকদের যাচাই-বাছাই করে লাইসেন্স দেওয়া। আর যাহারা কুমিল্লার বাহিরের তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে তাদেরকে নির্দেশ দেওয়া অটো মিশুক চালানো ছাড়া কুমিল্লা অন্য কাজের ব্যবস্থা করা এবং যারা কুমিল্লায় অটো মিশুক চালকদের রংপুর দিনাজপুর বিভিন্ন গ্রাম থেকে নিয়ে এসেছে তাদেরকে শর্ত দেওয়া কুমিল্লাকে যানযট মুক্ত রাখতে কুমিল্লার বাহিরের কাউকে অটো মিশুক ভাড়া দিলে আইনের আওতায় আনা হবে এবং কুমিল্লা শহরের রাস্তার পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে হবে। এবং অবৈধ অটো মিশুক গ্যারেজ বন্ধ করতে হবে। নতুন অটো মিশুক বানানোর কারখানা ও বিক্রি করার দোকান বন্ধ করতে হবে এবং অটো গ্যারেজ মালিকদের কে একটি গ্যারেজের বেশি গ্যারেজ করার অনুমতি দেওয়া যাবে না এবং পরিমাণ নির্ধারণ করে দেওয়া, তাদের গ্যারেজেরও লাইসেন্স করতে হবে। টমসম ব্রিজ থেকে কুমিল্লা ইপিজেড, মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত যে পরিমাণ অটো মিশুক চলাচল করে যানজট সৃষ্টি করে সেই পরিমাণ ট্রাফিক পুলিশ নেই প্রতিদিন ঘটছে নানান দুর্ঘটনা তাই আমি কুমিল্লা পুলিশ সুপার জেলা প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা রাজনীতিবিদদের কাছে অনুরোধ করবো আমাদের কুমিল্লাকে যানজট মুক্ত রাখতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন বিদ্র আমার লেখায় কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন।

……..কুমিল্লা সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এর ব্যাক্তিগত সহকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর