1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কুমিল্লার সোহাগ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কুমিল্লার সোহাগ

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সভা ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।নতুন ঘোষিত কমিটিতে আলহাজ্ব এম.এ. রশিদকে চেয়ারম্যান, কে.এস. হোসেন টমাসকে মহাসচিব এবং কুমিল্লার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।উল্লেখ্য, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ দীর্ঘদিন ধরে দলিল লেখকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন, দাবি আদায় ও সংগঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য।

নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে প্রতিক্রিয়ায় মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “দলিল লেখকরা দেশের ভূমি প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশার মানুষ। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমি সবসময় সোচ্চার থাকব। দেশের প্রতিটি দলিল লেখকের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”তিনি দলিল লেখক সমিতির চলমান সাত দফা দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “দলিল লেখক সমাজের দাবি পূরণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা পেশাগত স্বার্থ রক্ষা করতে পারব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর