1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা ৯ আসন,লাকসাম- মনোহরগঞ্জে ড.একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গন মিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লা ৯ আসন,লাকসাম- মনোহরগঞ্জে ড.একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গন মিছিল অনুষ্ঠিত।

তরিকুল ইসলাম তরুন,কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা ৯ আসন, লাকসাম- মনোহরগঞ্জ নিয়ে, আর এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.একেএম জাহাঙ্গীর, গত শুক্রবার বিকালে মনোহরগঞ্জ ঝলম গ্রামের ঈদগাহ মাঠ থেকে তার নেতৃত্বে তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ, নির্বাচনী প্রচারনা ও গন মিছিল অনুষ্ঠিত হয়। সময় আলোচনা সভায় তিনি বক্তব্যেবলেন তার ভাই শিল্প ব্যাংকের চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন এটিএম আলমগীর, তার স্বপ্ন ও তারেক রহমানের স্বপ্ন পূরণ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আরো বলেন দল থেকে মনোনয়ন পেলে লাকসাম ও মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করবো। গত ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার আমাকে চাকরি থেকে জোরপূর্বক বাদ দিয়েছে,আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এলাকায় অনেক উন্নয়ন করেছি,ষড়যন্ত্র করে আমাকে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। তারেক রহমান কে ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ,২০১৪ সালে সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয় ঐ বৈঠকে আমি অংশগ্রহণ করায় চাকরি পূর্ণ না হতেই জোরপূর্বক দপ্তর থেকে সরিয়ে দেয় আওয়ামী চক্র। তখন পতিবাদ করার সাহস ছিল না কারোর।মুখ বন্ধ ছিল গনতন্ত্রের।আমি দেশের জন্য ও দেশের আপামর জনগণের জন্য কাজ করতে চাই,সামনে সুযোগ পেলে লাকসাম – মনোহরগঞ্জের জন্য উন্নয়নে কাজ করবো।বক্তব্য শেষে একে এম জাহাঙ্গীরের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে বিশাল মিছিল বের করেন,মিছিল টি বিভিন্ন এলাকা ঘুরে মনোহরগঞ্জের ঝলম ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর