1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে দু’পক্ষের সংঘর্ষ,আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে দু’পক্ষের সংঘর্ষ,আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে দু’পক্ষের সংঘর্ষ,আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল

বিশেষ প্রতিনিধি,কুমিল্লা।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র প্রদর্শন করে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।রোববার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে শহরের কান্দিরপাড় এলাকায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন—মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত মোস্তাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।সূত্র জানায়, সকালে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফাহাদ ও সিফাতের মধ্যে হাতাহাতি ঘটে। পরে সিফাত তার বন্ধুদের ফোনে ডেকে আনে। দুপুরের দিকে শিক্ষার্থীরা কলেজ থেকে বের হওয়ার সময় সিফাত ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।১২ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে রামদা নিয়ে অন্যদের তাড়া করছেন। এ সময় আরেক তরুণের হাতে একটি পিস্তলও দেখা যায়, যদিও তার মুখ স্পষ্ট দেখা যায়নি।ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন,“ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের কেউ আমাদের কলেজের নয়, তবে আমাদের কয়েকজন শিক্ষার্থী এতে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্তে একটি কমিটি করা হবে। প্রশাসনকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদেরও অবহিত করার ব্যবস্থা নিচ্ছি।”কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন,“ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর