1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

‎ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এস.এম মোস্তাফিজুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এস.এম মোস্তাফিজুর রহমান

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফের আধ্যাত্নিক রাহবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল আলীম (রাঃ) পীর সাহেব এর স্বপ্নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান। গত (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়। এতে সদস্য সচিব মনোনীত হয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ উবায়দুল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দিন, দাতা সদস্য আলহাজ্ব এ.এস.এম আলাউদ্দীন ভূইঁয়া, অভিভাবক সদস্য যথাক্রমে হারুনুর রশিদ, জালাল মিয়া, মো. ইদ্রিছ মিয়া, মো. মতিউর রহমান, সাধারন শিক্ষক সদস্য মাহবুবুর রহমান ও মো. হাবিবুর রহমান। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম. মোস্তাফিজুর রহমান একজন সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচিত হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি উনার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এবিষয়ে নব-নির্বাচিত সভাপতি এস.এম. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা এবং সর্বোপরি আল্লাহর সাহায্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর