1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বুড়িচংয়ে স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা; লম্পট গ্রেপ্তার!

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বুড়িচংয়ে স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা; লম্পট গ্রেপ্তার!

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মাতলারচর এলাকায় স্কুল ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় লম্পট মো: নবী(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার বিকেলে দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতলারচর এলাকায় ৬ বছরের শিশু ( ছদ্ম নাম রোজিনা হাবিবা) নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে মো: নবী নামের এক ব্যক্তি। এ ঘটনার পর ভোক্তভোগির শিশুর মা তাসলিমা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর মঙ্গলবার বেলা ১১টার অভিযুক্ত আসামি মো: নবীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।গ্রেপ্তারকৃত লম্পট ব্যক্তি উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতালারচর মাস্টার বাড়ির আব্দুর রহিমের ছেলে।জানা যায়, ৬ বছরের শিশু রোজিনা হাবিবা মাতলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্রী। সোমবার বিকেল তিনটার দিকে অন্যান্য বাচ্চাদের সাথে বাড়ির পাশে নির্মানাধীন একটি বিল্ডিং এর ভিতর খেলাধুলা করাকালে একই বাড়ির মোঃ নবী সেখানে গিয়ে টাকা ও চকলেট দিবে বলে প্রলোভন দেখিয়ে শিশু রোজিনা হাবিবাকে তার স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশু হাবিবাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার করে। এসময় ধর্ষণের চেষ্টাকরী নবী ভয় পেয়ে যায় এবং শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য বলে। বিষয়টি শিশুটির মা তাসলিমা আক্তার জানতে পেরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীকে গ্রেফতার করে।এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়,ধর্ষণের চেষ্টা অভিযোগে মো: নবী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর