1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ফিজি আর যাওয়া হলোনা; বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসীর দেহ দ্বিখণ্ডিত! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

ফিজি আর যাওয়া হলোনা; বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসীর দেহ দ্বিখণ্ডিত!

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফিজি আর যাওয়া হলোনা; বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসীর দেহ দ্বিখণ্ডিত!

ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।

বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে মোটর সাইকেল আরোহীকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে দেহ দ্বিখণ্ডিত করায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী যুবক কামরুল হাসান রানা (২৫) ডুবাই থেকে দেশেছে কিছু দিনের মধ্যে ফিজিতে যাওয়ার জন্য ভিশা এসেছিল।নিহতের চাচাত ভাই মাসুম ভূইয়া জানান জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হাসান রানা (২৫) কয়েক মাস পূর্বে ডুবাই থেকে বাংলাদেশে এসেছে। তিনি দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড কুমিল্লা হাইওয়ে ইন হোটেলে চাকুরী নেয়। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লা – সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত করে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি হোটেলে চাকুরির পাশাপাশি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা এসেছিল কিছুদিনের মধ্যেই চলে যাওয়ার কথা ছিল। তার ফিজি যাওয়া আর হল না। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোঃ ইকবাল বাহার বলেন সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়ার চলমান আর ঘাতক অজ্ঞাত গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর