1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

সাংবাদিক বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে…..নিরাপত্তা পরামর্শ:—সব সাংবাদিক ভাই/ বোনেরা মেনে চলুন।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে…..নিরাপত্তা পরামর্শ:—সব সাংবাদিক ভাই/ বোনেরা মেনে চলুন।

কুমিল্লা খবর অনলাইন ডেস্ক।।
১. অতি উৎসাহী হয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়বেন না। কোথাও গণ্ডগোল দেখলে নির্দিষ্ট দূরত্ব থেকে ভিডিও/ছবি নেবেন।
২. আশেপাশে কোনো উঁচু ভবন থাকলে সেটার উপরে উঠে ফুটেজ/ছবি নিতে পারেন।
৩. সবসময় রাস্তার একপাশে থাকবেন। কখনো পুলিশ ও মবসৃষ্টিকারীদের মাঝে অবস্থান করবেন না।
৪. প্রতিদিন ইভেন্ট কাভারে বের হলে সাথে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী রাখবেন।
৫. কখনো একা থাকবেন না। কাভারে গেলে আরও সাংবাদিকদের সাথে মিলে একসাথে থাকবেন। পরিচয় না হলে নিজেরাই পরিচিত হয়ে নেবেন।
৬. প্রেস কার্ড দৃশ্যমান রাখুন, তবে বিপজ্জনক অবস্থায় তা গোপন রাখা উত্তম। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।
৭. লাইভ করার সময় লোকেশন শেয়ার করবেন না। আগে কন্টেন্ট সংগ্রহ করে নিরাপদ স্থানে গিয়ে পোস্ট করুন।
৮. সেফ এক্সিট প্ল্যান ঠিক রাখুন। যেকোনো অবস্থায় দ্রুত বের হওয়ার জন্য নিকটবর্তী গলি বা নিরাপদ স্থান সম্পর্কে ধারণা রাখুন।
৯. উসকানিমূলক মন্তব্য বা প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কোন পক্ষের সাথে বিতর্কে জড়াবেন না। কেউ ক্ষেপে গেলে প্রয়োজনে সরি বলে কেটে পড়ুন। মনে রাখবেন– আপনি আক্রান্ত হলে কোনো বিচার পাবেন না।
১০. পরিবার ও অফিসে লোকেশন আপডেট দিন। ইমার্জেন্সি কন্ট্রাক ও পরিচিত বা অফিসে লোকেশন শেয়ার করে রাখুন।
১১. প্রয়োজনে দাঙ্গা, ভাঙচুর, মারামারির ফুটেজ জুম ব্যবহার করে দূর থেকে নিন। যতটা সম্ভব ফিজিক্যাল রিস্ক কমান।
১২. প্রথমিক চিকিৎসার ছোট প্যাকেট সঙ্গে রাখুন। হালকা গ্যাস মাস্ক বা কাপড়ও রাখতে পারেন, টিয়ার গ্যাসের জন্য। মনে রাখবেন– একটা ভালো ফুটেজ সর্বোচ্চ ১/২ দিন চলবে, মানুষ মনে রাখবে। তবে আপনার শারিরীক ক্ষতি হলে সে ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হবে। তাই কখনোই অপ্রোয়জনীয় ঝুঁকি নেবেন না। নিজের পরিবারের কথা চিন্তা করে যতটা সম্ভব নিরাপদ দুরত্বে থেকে কাজ করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর