1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লায় আইনজীবী হত্যায় বাহার, সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট পুলিশের

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Oplus_131072

কুমিল্লায় আইনজীবী হত্যায় বাহার, সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট পুলিশের

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।রবিবার (১০ আগষ্ট) দুপুরে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম।আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ই আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। গুলিতে আহত হওয়ার দিন পর ১৬ই আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনার পর নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ একবছর তদন্ত শেষে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন ভাইয়ের সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর