1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কুমিল্লা মহানগর প্রতিনিধি।।

সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল ও নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকার পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি।সোমবার (৪ আগস্ট) সকালে নগরীর কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট মুহম্মদ আখতার হোসাইন, মোহাম্মদ আমান উল্লাহ আমান, ইউসুফ আলী মীর পিন্টু,ওমর ফারুক চৌধুরী,ইসমাইল মজুমদার, সোহেল মজুমদারসহ অনেকে।এসময় লালমাই, সদর দক্ষিণ উপজেলা ও মহানগরের ৯টি ওয়ার্ড সাবেক ৯ নির্বাচনী এলাকায় পূর্ণবহাল এবং যে কোনো মূল্যে দ্রুত সময়ে এই সমস্যার সমাধান করতে হবে বলে দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আগামী ৭ ই আগস্ট বুধবার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এক ভিসা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।পরে জেলা প্রশাসক মোঃ আমিনুল কায়সার এবং কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর