1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান, ইসরায়েলের নির্বাচনে নিরাপত্তাই প্রধান ইস্যু! কুমিল্লা তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত কিশোর!

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি-এর সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।সভায় জনসেবার মান আরও বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর