নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি-এর সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।সভায় জনসেবার মান আরও বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত