1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ।

‎নিজস্ব প্রতিবেদক।।
‎বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর  কাজী দ্বীন মোহাম্মাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যুব বিভাগের কেন্দ্রীয়  টিম সদস্য ড. মোবারক হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা মো. মাহবুবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।
‎এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সহকারি সেক্রেটারি মু কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা,।কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, এড এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা মহানগরী সেক্রেটারী আবুল কালাম পাটোয়ারী পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুববিভাগের নেতা মু.ইসরাফিল, মোহাম্মদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর