1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান, ইসরায়েলের নির্বাচনে নিরাপত্তাই প্রধান ইস্যু! কুমিল্লা তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত কিশোর!

বাংলাদেশ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন!

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন!

স্টাফ রিপোর্টার।।

সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তিতে গড়ে তুলতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর উদ্যোগে ২৭ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করছে।২৭ জুলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিজিবি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবসমাজের দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে এবং তাদের মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ থেকে দূরে রেখে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর