স্টাফ রিপোর্টার।।
সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তিতে গড়ে তুলতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর উদ্যোগে ২৭ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করছে।
২৭ জুলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিজিবি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবসমাজের দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে এবং তাদের মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ থেকে দূরে রেখে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত