1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা উদ্ধার, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা উদ্ধার, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২

​নিজস্ব প্রতিবেদক,(বুড়িচং-বি-পাড়া)কুমিল্লা।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে নিয়মিত মামলার এক পলাতক আসামি ও জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১১ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর-আল আহসান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের বাগড়া-কুমিল্লা সড়কের মানরা ব্রিজ সংলগ্ন আরাগাঙ্গা খালের উত্তর পাড়ে ডাক্তার মতিনের বাড়ি যাওয়ার কাঁচা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।​এদিকে থানার অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই ডিএমএ মজিদ অভিযান চালিয়ে মাদক মামলার (মামলা নং-৩২(৫)২৬) পলাতক আসামি গিয়াসকে (৩৮) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গিয়াস উপজেলার দক্ষিণ তেতাভূমি (৪নং ওয়ার্ড) এলাকার আবুল মিয়ার ছেলে।এছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মিরপুর (সরকার বাড়ী) এলাকার মৃত গদু মিয়ার ছেলে।এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর