1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

রণক্ষেত্র লক্ষ্মীপুর, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রণক্ষেত্র লক্ষ্মীপুর, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক।। 

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার ঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ এবং ছাত্রদলের ব্যানারে ‘জুলাই ফাইটার্স’ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ।রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার জামে মসজিদ-এর সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের হাসপাতালে রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম ও ‘জুলাই ফাইটার্স’-এর ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়। এতে হাবিবুর আহত হন। এরপর রবিবার বিকেলে দুই পক্ষ চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়।প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল সাড়ে ৪টা থেকে পৌর এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। তবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা পুলিশ বাধা উপেক্ষা করে মিছিল শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সময় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।ঘটনা শুনে ‘জুলাই ফাইটার্স’ নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে জামায়াত নেতা শহিদ উল্যাহসহ আরও কয়েকজন আহত হন। আহতদের সদর হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীয়ে শেষ হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী নিশ্চিত করেছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে এবং পুলিশের বাধা অগ্রাহ্য করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তিনি জানান, মামলার প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর