1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা!

স্টাফ রিপোর্টার।।
দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া সোমবার ও মঙ্গলবার দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর