1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান!

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান!

দেবীদ্বার প্রতিনিধি,কুমিল্লা।।

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন তিনি।হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই কিছুই নাই। আগেও ছিল না এখনো নাই, আমি তাকে কোনোদিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলব।তিনি আরো বলেন, ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারে না। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর