1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!!

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র জরুরি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এজেন্ডাভিত্তিক সরকার নির্দেশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ অনুমোদন ফাইল তৈরি-জমা ও অগ্রগতি সংক্রান্ত বিষয়, অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন, দক্ষতা উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, উদ্যোগ গ্রহণ ও সফল আয়োজন এবং ২০২৬ শিক্ষা বর্ষের বিনামূল্যের সরকার প্রদত্ত ‘বই প্রাপ্তিতে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু আলোচনা হয়।শনিবার (১৮ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগরীর ‘হোটেল রুচি বিলাশ এন্ড রেস্টুরেন্ট’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খন্দকার।সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ড. মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ মান্নান মনির।অ্যাসোসিয়েশন এর কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর জেলা শাখার সদস্য কাজী মো. কবির হোসেন সেন্টু, মোহাম্মদ শফিউল্লাহ (শফিক), মো. মনির হোসাইন, মো. আজাদ হোসাইন, মো. আলমগীর হোসাইন, মো. আবুল কাশেম, মো. ফারুক হোসেন মোল্লা, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মো. জহিরুল ইসলাম, কাঞ্চন বিশ্বাস, মো. মাজহারুল ইসলাম, এম আই সোহেল সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর