1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লা ৬০ বিজিবি কর্তৃক দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লা ৬০ বিজিবি কর্তৃক দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

মোঃ অপু খান চৌধুরী,কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ১ অক্টোবর হতে ৬ অক্টোবর দায়িত্বপূর্ণ এলাকা থেকে ভারতীয় অবৈধ ১,৮৩,৪৬,১৩২/- (এক কোটি তিরাশী লক্ষ ছেচল্লিশ হাজার একশত বত্রিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাউল, গরু, শাড়ী, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, হেলফিট ঔষধ, নেভিয়া বডি লোশন, রিংগার্ড ক্রিম, মোভ স্প্রে, ডেইরী মিল্ক চকলেট, ডার্ক চকলেট, সিএনজি, বাঁজি, তাস, ডাবর আমলা তৈল, ইঁদুর মারার ঔষধ, লোহার কাঁচি, লোহার কুচ, কাঠের আচাড়ী, চুলের মেহেদী পাউডার, চুলের কালো কলপ, খুর, চুল কাটার কেঁচি, চুলের ক্লিপ, ফেসওয়াস, বীজ, চিপস, পিকআপ, ডাব সাবান, বডি স্প্রে ও দাতের মাজন জব্দ করে। আটককৃত মালামাল নিকটস্থ আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ এ জমা করা হবে।বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেলমোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি তিনি আরো বলেন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর