1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

‎ব্রাহ্মণপাড়া শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে এই নব-নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সহ-সভাপতি হিসাবে মোঃ শরীফুল আলমকে এবং (কো-অপ্ট) চিকিৎসক হিসাবে ডাঃ মোঃ শায়াদাৎ উল্লাহকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি অধ্যাপক মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লায়ন মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী প্রতিনিধি যথাক্রমে তানভীর আহম্মেদ, মোঃ মতিউর রহমান সরকার, মোঃ নাসির উদ্দীন, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে মোহাম্মদ আবুল হুসাইন, মোঃ আলী আশরাফ, আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মোঃ আলী নোয়াব, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আতাউর রহমান সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সরকার, ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ জানু মিয়া, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মো. তাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। সভায় মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ ফারুকী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর