1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

‎ব্রাহ্মণপাড়ায় নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান

মোঃবাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি।।উপজেলার সদর ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইঘর পূর্বপাড়া “নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা” হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৯ আগস্ট) মঙ্গলবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে হাফেজ ছাত্রদের ছবক ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইয়াছিন ও মোঃ মাজহারুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন মো. আবু বকর। এবছর এই মাদ্রাসা থেকে হাফেজ মোঃ তাহসিন নামে ১ জন পাগড়ী প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও ৩ জনকে হেফজ এবং ৪ জনকে আমপারা ছবক প্রদান করা হয়। এতে মোঃ আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ এনামুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রউফ সালেহী। বক্তব্য রাখেন নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, ব্রাহ্মণপাড়া দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. তামজীদ ভূইঁয়া, রিয়াজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ ওমর ফারুক। এসময় মাদ্রাসার সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, হিরণ মিয়াসহ ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে ছাত্রদের সাফল্যে ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবদুর রউফ সালেহী।

‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর