1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান কুমিল্লা বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশন সম্পূর্ণ : কমিটি ঘোষণা ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভাইজার, দুই যাত্রীর মৃত্যু!! সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে যাবেন’ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন “কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সচেতনতার আহ্বান¡ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক টিআরসি নিয়োগ অক্টোবর ২০২৬ শারীরিক মাপ যাচাই ও PET এর দ্বিতীয় দিনের কার্যক্রম ; সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

কুমিল্লা বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশন সম্পূর্ণ : কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশন সম্পূর্ণ : কমিটি ঘোষণা

“সভাপতি : জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক : ডা: আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক : পীরজাদা শামসে তিবরীজ”

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে সূফীবাদী সুন্নী জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।অধিবেশনে কলামিস্ট ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সভাপতি,ডা. আমজাদ হোসেন রেজভীকে সাধারণ সম্পাদক এবং পীরজাদা মাওলানা মুফতি শামসে তিবরীজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার একটি কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহসভাপতি মুফতি মাওলানা মো. বেলাল হোসেন চিশতী। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী।বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল খায়ের রেজভী।মাওলানা মুফতি শামস তিবরীজ সাদকপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।এ সময় বক্তব্য দেন মাওলানা মো. শাহজাহান শিবরামপুরী, ইসলামী ফ্রন্ট ময়নামতি ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া রেজভী, সদস্যসচিব মো. আনিছুর রহমান মাস্টার, মো. শাহাদাৎ হোসেন, বাকশীমূল ইউনিয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. মিজানুর রহমান, সদস্যসচিব সৈয়দ নুরুল কবির আতাউল, ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মো. কামরুল ইসলাম শিবলী, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা মো. অলি উল্লাহ, আলহাজ সৈয়দ শাহাদাৎ হোছাইন ওয়াহেদী, মাওলানা মো. নেয়ামত উল্লাহ রেজভী, সাবেক ছাত্রসেনা নেতা মাওলানা মো. গোলাম কিবরিয়া ও মো. নাজির খন্দকারসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক হিসেবে ডা. আমজাদ হোসেন রেজভী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পীরজাদা মাওলানা মুফতি শামসে তিবরীজের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর