1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে দ্রুতগতি হাই স্পিড ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত সংখ্যা ৫৮ জন দাঁড়িয়ে অতঃপর আরো প্রাণহানি শত জনের; ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে-এসআরবি SRB “গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়” – আহমেদ আবু জাফর কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবি দাউদকান্দিতে অস্ত্র-কার্তুজ ও রড কাটারসহ কাভার্ডভ্যান উদ্ধার, আটক ১ আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, টাউন হলে নেতাকর্মীদের ঢল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রথমবারের মতো কুমিল্লায় থামছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা!! জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ স্ট্যাটাস বক্তব্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কে নিয়ে…. 

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবি

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা।।

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা।বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা টাউন হল মাঠে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আবদুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিচালনা ও সঞ্চালনা করেন নাছির উদ্দীন আহমেদ মোল্লা। এতে বক্তব্য রাখেন জামায়াতের মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাসহ যাঁরা সহিংসতা ও তাণ্ডব চালিয়েছিলেন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর