1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

কুমিল্লার দাউদকান্দি থানার দরজা ভেঙে পালিয়ে যায় কিশোর গ্যাং অভিযানের ২২ আসামি ;

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লার দাউদকান্দি থানার দরজা ভেঙে পালিয়ে যায় কিশোর গ্যাং অভিযানের ২২ আসামি ;

অতঃপর একই দিনের রাতেই কয়েকজন কে আটক করেন পুলিশ।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দাউদকান্দি থানার পুরোনো ভবনের আসবাবপত্র ও দরজা ভেঙে পালিয়ে যাওয়া ২২ আসামির মধ্যে কয়েকজনকে পুনরায় আটক করেছে পুলিশ। বুধবার রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আসামিদের মধ্যে ২২ জন থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।তিনি জানান, কিশোর হওয়ায় আটক ব্যক্তিদের হাজতখানায় না রেখে থানার একটি পুরোনো ও পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। ওই ভবনটি নির্মাণাধীন থাকায় সেখানে নিরাপত্তাব্যবস্থাও তুলনামূলক কম ছিল।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার সময় প্রায় ২০০ থেকে ৩০০ লোক ওই ভবনে ঢুকে পড়লে আটক কিশোরদের কয়েকজন বের হয়ে যায়। পরে তারা দরজা ও আসবাবপত্র ভেঙে থানা থেকে পালিয়ে যায়।পালিয়ে যাওয়া ২২ জনের মধ্যে রাতেই কয়েকজনকে পুনরায় আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি যারা দরজা-আসবাবপত্র ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।এর আগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে আটক করে থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে ২২ জন থানা থেকে বেরিয়ে যাওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর