1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “কৃষকের ক্ষেতে, কৃষকের সাথে” কৃষিমন্ত্রী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লা চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তেলিয়াপাড়া: যে বাংলো থেকে মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণের ঐতিহাসিক যাত্রা ইতিহাস সংস্কৃতি নিয়ে…  শেখ হাসিনার জাতিসংঘে চিঠি : আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ​——– মানিক লাল ঘোষ —–

তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
Oplus_131072

জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা মহানগর;

তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় দেশব্যাপী তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের অসংগত মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আজ শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩:০০টায় কুমিল্লার পুলিশ লাইন এলাকায় এক বিশাল গণ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি – কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে এসব নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানান তারা। জনগণের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন সংগঠকরা।উক্ত গণ-বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোস্তফা জিহান, সদস্য সচিব মাহবুব মজুমদার, মূখ্য সংগঠক কাজী মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হোসাইন ইমন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফাইয়াজ হক ফারহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর