নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় দেশব্যাপী তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের অসংগত মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আজ শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩:০০টায় কুমিল্লার পুলিশ লাইন এলাকায় এক বিশাল গণ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি - কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে এসব নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানান তারা। জনগণের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন সংগঠকরা।উক্ত গণ-বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোস্তফা জিহান, সদস্য সচিব মাহবুব মজুমদার, মূখ্য সংগঠক কাজী মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হোসাইন ইমন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফাইয়াজ হক ফারহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679