1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “কৃষকের ক্ষেতে, কৃষকের সাথে” কৃষিমন্ত্রী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লা চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তেলিয়াপাড়া: যে বাংলো থেকে মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণের ঐতিহাসিক যাত্রা ইতিহাস সংস্কৃতি নিয়ে…  শেখ হাসিনার জাতিসংঘে চিঠি : আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ​——– মানিক লাল ঘোষ —–

কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম,মহোদয়ের নির্দেশে গত ০৪/১১/২০২৬ খ্রি. সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে।তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১৪০ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে।গত ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হওয়ার পর থেকে এখন ৪ নভেম্বর পর্যন্ত ৬৮৫৭ আটক করে।যার
মধ্যে মুচলেকায় ৩৯৬৪ জনকে অভিভাবকের জিম্মায় এবং ২৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর