1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শীর্ষস্থানে কুমিল্লা! সবার নিচে নোয়াখালী ; ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাওসিফের ঘটনাটি কি রাতের বাইক নিয়ে বন্ধুর সাথে ঘুরার অংশটি কে হিসেবে দাঁড়াচ্ছে নাকি অন্য কারো হাত রয়েছে? ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শীর্ষস্থানে কুমিল্লা! সবার নিচে নোয়াখালী ;

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শীর্ষস্থানে কুমিল্লা! সবার নিচে নোয়াখালী ;

নিজস্ব প্রতিবেদক।।

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। এ জেলায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার নোয়াখালীতে—৩৮ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, ফেনী জেলায় পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১২, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫ এবং লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ শতাংশ।শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ১৬৭টি কলেজ থেকে ৩২ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পাস করে। পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৩৭ জন। অন্যদিকে নোয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৯০ শতাংশ। এ জেলায় ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।উল্লেখ্য, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীন ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর