1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাওসিফের ঘটনাটি কি রাতের বাইক নিয়ে বন্ধুর সাথে ঘুরার অংশটি কে হিসেবে দাঁড়াচ্ছে নাকি অন্য কারো হাত রয়েছে? ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন
Cumillarkhobor, LEAD NEWS, অনুসন্ধানী নিউজ, অপরাধ, আইন-আদালত, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, আজ দেশজুড়ে, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা আদালত-জজকোর্ট, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা ট্রাফিক বিভাগ খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা-৩৫০০, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জীবনযাপন, ডিবি পুলিশ, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের ৬৪ জেলা, সড়ক ও জনপদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সর্বদলীয় জোট, সারাবাংলা দেশ, সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ জন

২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আটক ৫ হাজার ২৪৬ জন!!

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের ধারাবাহিক অভিযানে এক রাতে ৩৫১ জনকে আটক করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। এদের মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযানে অংশ নেন। জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তি এবং কিশোরদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে মোট ৩৫১ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপর ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক অভিযানে আটক ৫ হাজার ২৪৬ জনের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর