1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার

আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

‎প্রেস বিজ্ঞপ্তি।।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার নগরীর আইটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে।‎সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এ কর্মসূচিকে সফল করতে কুমিল্লা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের মাঝে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।৫ সেপ্টেম্বরের লংমার্চ ও কুমিল্লার পথসভা সফল করতে মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তিনি আরও বলেন, “আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে পা না দিয়ে সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”সভায় বক্তারা ৫ সেপ্টেম্বরের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।সভায় ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং কুমিল্লার পথসভা সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়, প্রচার-প্রচারণা, অংশগ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।‎এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারী কাউন্সিল মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন,অধ্যাপক মজিবুর রহমান, মিজানুর রহমানসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর