1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ!

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলটির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। এরপরই দলের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। মির্জা ফখরুল বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে তিনি সচিবালয় থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার তার কোনো সরকারি কর্মসূচিও রাখা হয়নি। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করতে দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন। “রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ২০২৬ইং”
গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, একই প্রার্থীর পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ত্রুটি থাকলে বিকল্পটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই এ ব্যবস্থা।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেন। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর বিজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর থেকেই তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখার আলোচনা জোরালো হয়েছে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই বিষয়টি চূড়ান্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর