1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ'র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জুলাই শহীদদের স্বরণে

কুমিল্লা চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা

চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই শহীদদের স্বরণে সামাজিক সংগঠন ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ এর উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। শুক্রবার(৩১ জুলাই) গুণবতী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাজ সেবা সম্পাদক ডা. মঞ্জুর আহমেদ সাকি, ফেনী ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী মুহাম্মদ ইউসুফ মেম্বার, ফেনী মিশন হসপিটালের নির্বাহী পরিচালক মুহাম্মদ সাহাব উদ্দিন, আলকরা দারুল ইহসান একাডেমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ভূঁইয়া।
গুণবতী ইউনিয়ন যুববিভাগের সভাপতি আবদুল হামিদ ও যুব নেতা হাফেজ রুবেলের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাফর আহমেদ শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মেশকাত উদ্দিন সেলিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম মানিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর