1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের উষ্ণ সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের উষ্ণ সংবর্ধনা

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। 

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবযোগদানকারী আইনজীবীদের বরণ করে নিতে এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্ঞান, ন্যায়বোধ ও পেশাগত আদর্শে সমৃদ্ধ নতুন প্রজন্মের আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক।মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সহিদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার এক মহান ব্রত। তিনি নতুন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং জেলা পিপি এডভোকেট মো. কাইমুল হক রিংকু। বক্তারা বলেন, একজন আইনজীবী শুধু একজন মক্কেলের প্রতিনিধি নন; তিনি সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার একজন গুরুত্বপূর্ণ অংশীদার। তাই প্রতিটি আইনজীবীকে আইন, নীতি ও বিবেকের সমন্বয়ে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, এডভোকেট মো. শরীফুল ইসলাম সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনের শুরুতেই সততা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন প্রজন্মের আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের সফল পেশাগত জীবনের জন্য শুভকামনা জানানো হয়। নবীন আইনজীবীদের মুখে ছিল নতুন পথচলার প্রত্যয়, আর প্রবীণ আইনজীবীদের উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় আন্তরিকতা ও প্রজন্মের সেতুবন্ধনের এক অনন্য আবহ।অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক নবীন ও প্রবীণ আইনজীবী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়।শেষে নবাগত আইনজীবীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর