1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর ভেরিফাইড পেইজে এই নির্দেশনা দেন ।‌ ফেইসবুক পোস্টে তিনি লিখেন, চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে : “চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ।। আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই। বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি। পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদি মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ওসি, আমার এডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।উল্লেখ্য, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। মনিরুল হক চৌধুরী, এমপি কুমিল্লা-৬।”উল্লেখ্য গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী জালাল আহমেদ খোকন তালুকদার ২০ জুন এ মামলা করেন।মামলা প্রত্যাহার করেছেন কিনা এই বিষয়ে জানতে চাইলেজালাল আহমেদ খোকন তালুকদার দৈনিক আমার দেশ কে বলেন, আমি স্বপ্রণোদিত হয়ে আমার নেতা মনিরুল হক চৌধুরীর দাড়ি নিয়ে কটুক্তি করায় মামলা দায়ের করেছি। বিষয়টি এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হলে দলীয় নেতাকর্মীরা আমাকে মামলাটি প্রত্যাহার কথা বলেন এজন্য আজ বৃহস্পতিবার মামলা প্রত্যাহারের আবেদন করেছি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর